English Summary
Information on this website is provided in good faith but may change without notice. External links are outside our control. Stakenix provides business software tools — we make no guarantee of income or business results. Nothing on this platform constitutes professional, medical, or legal advice; in particular, the Clinic module is a practice-management tool for doctors, not a source of medical advice for patients.
১. তথ্যের নির্ভুলতা
এই ওয়েবসাইটের তথ্য আমরা সরল বিশ্বাসে ও যত্নের সাথে প্রকাশ করি এবং নিয়মিত হালনাগাদ রাখার চেষ্টা করি। তবু ফিচার, দাম বা সেবার বিবরণ পূর্বঘোষণা ছাড়া পরিবর্তিত হতে পারে। কোনো অসংগতি চোখে পড়লে hello@stakenix.com-এ জানালে কৃতজ্ঞ থাকব; চুক্তিগত শর্তের ক্ষেত্রে টার্মস অব সার্ভিস ও ইনভয়েসের তথ্যই চূড়ান্ত।
২. External link
এই সাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক থাকতে পারে (যেমন Google, Meta, SSLCommerz)। সেসব সাইটের কনটেন্ট, নিরাপত্তা বা প্রাইভেসি চর্চার ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই এবং সেগুলোর দায়ও আমাদের নয় — ব্যবহারের আগে তাদের নিজস্ব শর্তাবলি দেখে নিন।
৩. আয়ের কোনো নিশ্চয়তা নেই
Stakenix ব্যবসা পরিচালনার সফটওয়্যার টুল দেয় — POS, শিডিউলার, ম্যানেজমেন্ট সিস্টেম। এই টুল ব্যবহারে আপনার বিক্রি, আয় বা ব্যবসায়িক ফলাফল কেমন হবে, তার কোনো নিশ্চয়তা আমরা দিই না; ফলাফল নির্ভর করে আপনার ব্যবসা, বাজার ও পরিচালনার ওপর। ওয়েবসাইটের কোনো উদাহরণ বা বর্ণনাকে আয়ের প্রতিশ্রুতি হিসেবে নেবেন না।
৪. Professional / Medical / Legal advice নয়
- এই ওয়েবসাইট ও প্ল্যাটফর্মের কোনো কনটেন্ট আইনি, কর, হিসাব বা অন্য কোনো পেশাগত পরামর্শ নয় — সেসব প্রয়োজনে যোগ্য পেশাজীবীর শরণাপন্ন হোন।
- Clinic মডিউল প্রসঙ্গে বিশেষভাবে: এটি চিকিৎসকদের চেম্বার পরিচালনার (অ্যাপয়েন্টমেন্ট, সিরিয়াল, প্রেসক্রিপশন রেকর্ড) একটি টুল মাত্র। Stakenix কোনো চিকিৎসা পরামর্শ, রোগনির্ণয় বা চিকিৎসা দেয় না; প্ল্যাটফর্মে সংরক্ষিত কোনো তথ্য চিকিৎসকের পেশাগত বিবেচনার বিকল্প নয়। স্বাস্থ্য বিষয়ে সিদ্ধান্তের জন্য সবসময় নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।
- School মডিউলের রেজাল্ট বা হিসাবের রিপোর্ট প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের সহায়ক — চূড়ান্ত দায়িত্ব প্রতিষ্ঠানের।
যোগাযোগ
Stakenix
৫/ক, নিচতলা, পিসি কালচার হাউজিং সোসাইটি, রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭, বাংলাদেশ
ফোন: ০১৯১০-০০১১৮৯ · ইমেইল: hello@stakenix.com