English Summary
This Tenant Service Agreement defines the relationship between Stakenix and each subscriber (tenant). Tenants own all data in their workspace; Stakenix acts as a data processor. It covers data export, deletion timelines after account closure, backup responsibilities, subdomain usage rules, and the tenant's duties toward their own end-users. Where a tenant operates their own SSLCommerz merchant account, Stakenix is not a party to those transactions.
১. Tenant ও Stakenix-এর সম্পর্ক
Stakenix-এ সাইনআপ করা প্রতিটি প্রতিষ্ঠান বা ব্যক্তি একটি "tenant" — নিজস্ব subdomain-এ, নিজস্ব আলাদা ওয়ার্কস্পেসের ব্যবহারকারী। Stakenix সফটওয়্যার, অবকাঠামো ও সাপোর্ট দেয়; tenant তাঁর নিজের ব্যবসা, ডেটা ও end-user-দের ব্যবস্থাপনা করেন। এই এগ্রিমেন্ট টার্মস অব সার্ভিসের পরিপূরক — দুটির মধ্যে অসংগতি হলে tenant-ডেটা সংক্রান্ত বিষয়ে এই এগ্রিমেন্ট প্রাধান্য পাবে।
২. ডেটার মালিকানা — আপনার ডেটা, আপনারই
Tenant-এর ওয়ার্কস্পেসে রাখা সব ডেটার মালিকানা tenant-এর। এর মধ্যে আছে — শিক্ষার্থী/রোগী/ক্রেতার তথ্য, বিক্রির হিসাব, মেনু, প্রোডাক্ট ক্যাটালগ, পোস্টের কনটেন্ট — সবকিছু। Stakenix এই ডেটার ওপর কোনো মালিকানা দাবি করে না এবং tenant-এর নির্দেশনার বাইরে তা ব্যবহার করে না; আমাদের ভূমিকা data processor-এর (প্রাইভেসি পলিসি দেখুন)।
সেবা চালাতে যতটুকু দরকার (যেমন ব্যাকআপ, রেন্ডারিং, সার্চ ইনডেক্স) — শুধু ততটুকু প্রক্রিয়াকরণের সীমিত অনুমতি tenant আমাদের দেন।
৩. ডেটা Export ও অ্যাকাউন্ট বন্ধের পর Deletion
- সক্রিয় tenant যেকোনো সময় Dashboard থেকে নিজের ডেটা প্রচলিত ফরম্যাটে (CSV/Excel/PDF যেখানে প্রযোজ্য) export করতে পারেন।
- সাবস্ক্রিপশন শেষ বা বাতিল হলে ওয়ার্কস্পেস স্থগিত হয়, কিন্তু ডেটা সঙ্গে সঙ্গে মোছা হয় না — স্থগিত হওয়ার পর ৬০ দিন পর্যন্ত export-এর সুযোগ থাকে।
- এই সময়সীমার পর, সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ওয়ার্কস্পেসের ডেটা আমাদের সক্রিয় সিস্টেম থেকে স্থায়ীভাবে মুছে ফেলা হয়; ব্যাকআপ আর্কাইভ থেকে তা স্বাভাবিক rotation-এ মুছে যায়।
- আইনগত বাধ্যবাধকতা থাকলে (যেমন বিলিং রেকর্ড) নির্দিষ্ট ডেটা আইনানুগ মেয়াদ পর্যন্ত সংরক্ষিত থাকতে পারে।
৪. ব্যাকআপ — কার দায়িত্ব কতটুকু
- Stakenix-এর দায়িত্ব: প্ল্যাটফর্ম-পর্যায়ে নিয়মিত স্বয়ংক্রিয় ব্যাকআপ নেওয়া ও দুর্যোগে তা থেকে সেবা পুনরুদ্ধারের চেষ্টা করা (ডেটা সিকিউরিটি পলিসি দেখুন)।
- Tenant-এর দায়িত্ব: নিজের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ ডেটা নিয়মিত export করে নিজস্ব কপি রাখা। প্ল্যাটফর্ম ব্যাকআপ tenant-এর একক ভুল (যেমন ভুল করে ডেটা মুছে ফেলা) সবসময় ফেরাতে পারবে — এমন নিশ্চয়তা দেওয়া যায় না।
৫. Subdomain ব্যবহারের শর্ত
- Subdomain বরাদ্দ হয় আগে-আসা-আগে-পাওয়া ভিত্তিতে, সাবস্ক্রিপশন সক্রিয় থাকা পর্যন্ত ব্যবহারের জন্য — এটি মালিকানা নয়।
- অন্যের ট্রেডমার্ক, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বিভ্রান্তিকরভাবে নকল করে subdomain নেওয়া যাবে না; ন্যায্য অভিযোগ পেলে আমরা subdomain পরিবর্তনের নির্দেশ দিতে পারি।
- অ্যাকাউন্ট বন্ধের পর subdomain-টি পুনরায় বরাদ্দযোগ্য হয়ে যায়।
- Subdomain-এ পরিবেশিত কনটেন্টের জন্য অ্যাকসেপ্টেবল ইউজ পলিসি প্রযোজ্য।
৬. Tenant-এর নিজের End-user-দের প্রতি দায়
Tenant তাঁর ওয়ার্কস্পেসে যাঁদের ডেটা রাখেন (শিক্ষার্থী, অভিভাবক, রোগী, ক্রেতা, কর্মী) — তাঁদের কাছে স্বচ্ছ থাকা, প্রয়োজনীয় সম্মতি নেওয়া এবং প্রযোজ্য আইন মানা tenant-এর দায়িত্ব। যেমন:
- End-user-দের জানানো যে তাঁদের ডেটা একটি সফটওয়্যার প্ল্যাটফর্মে সংরক্ষিত হচ্ছে
- সংবেদনশীল ডেটার (যেমন স্বাস্থ্য তথ্য) ক্ষেত্রে যথাযথ সতর্কতা ও অনুমতি নিশ্চিত করা
- নিজ কর্মীদের অ্যাক্সেস প্রয়োজনমাফিক সীমিত রাখা
End-user-এর সাথে tenant-এর সম্পর্ক থেকে উদ্ভূত দাবি-দাওয়ার পক্ষ Stakenix নয়।
৭. Tenant-এর নিজস্ব লেনদেনে Stakenix-এর অবস্থান
কোনো tenant যদি নিজের ব্যবসার পেমেন্ট নিতে নিজস্ব SSLCommerz merchant অ্যাকাউন্ট (বা অন্য কোনো গেটওয়ে) ব্যবহার করেন — সেই লেনদেন সম্পূর্ণভাবে tenant ও তাঁর ক্রেতার মধ্যে। Stakenix সেই লেনদেনের পক্ষ নয় — refund, chargeback বা বিরোধের দায় tenant-এর। SSLCommerz-এর মাধ্যমে Stakenix শুধু নিজের সাবস্ক্রিপশন ফি সংগ্রহ করে।
যোগাযোগ
এই এগ্রিমেন্ট নিয়ে প্রশ্নে:
Stakenix
৫/ক, নিচতলা, পিসি কালচার হাউজিং সোসাইটি, রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭, বাংলাদেশ
ফোন: ০১৯১০-০০১১৮৯ · ইমেইল: hello@stakenix.com